শনিবার, ২৭ Jun ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পরিবহন ধর্মঘট কেন হয়েছে শিমুল বিশ্বাসকে জিজ্ঞেস করেন: কাদের

চলমান বিএনপির সমাবেশ ঘিরে পরিবহন ও শ্রমিক ধর্মঘট বিষয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরিবহন সেক্টরে বিএনপির নেতা আছে শিমুল বিশ্বাস তাকে জিজ্ঞেস করেন? তারা কেন বন্ধ রাখল।

তিনি বলেন, আমরা বিএনপিকে বাধা দেইনি। তারা আগেও অগ্নিসংযোগ করেছে যে কারণে পরিবহন মালিক সমিতি ভয় পায়। আমি এই কথা সংসদেও বলেছি। এই বন্ধের বিষয়ে আমাদের কোন হাত নেই।

রোববার (৬ নভেম্বর) সকালে বিআরটি প্রকল্পের হাউজ বিল্ডিং- টঙ্গী ফায়ার সার্ভিস অংশে ঢাকামুখী ২টি লেন উদ্বোধনের শেষে তিনি এই মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনগুলো বাসভাড়া বৃদ্ধির দাবিতে সরকারের বিরুদ্ধেও আন্দোলন করেছে।

সেতুমন্ত্রী বলেন, আগামী মে থেকে জুনের প্রথম সপ্তাহে বিআরটি প্রকল্পটি উদ্বোধন হবে। আর সোমবার একসঙ্গে ১০০টি ব্রিজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

গাজীপুরের টঙ্গী থেকে হাউজ বিল্ডিং পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের দুই লেন যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। এতে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ অনেকাংশে কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী জাহিদ আহসান রাসেল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মেয়র আসাদুর রহমান কিরন, মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক গাসিক মেয়র অ্যাডভোকেট আজমত উল্লাহ খান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com