শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এরশাদের ‘সই জাল করে’ জি এম কাদের চেয়ারম্যান, তদন্তে পিবিআই

জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের সই জাল করে জিএম কাদেরের পার্টির চেয়ারম্যান হওয়ার বিষয়টি পিবিআই তদন্ত করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের মুখপাত্র কাজী মামুনুর রশীদ।

শনিবার (৫ নভেম্বর) রাজধানীতে ১০ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়কদের জরুরি সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। গুলশানে দলের সমন্বয় কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

এ সময় কাজী মামুনুর রশীদ বলেন, জি এম কাদের এখন আর জাতীয় পার্টির চেয়ারম্যান নন। সারাদেশে পার্টির তৃণমূল নেতাকর্মীদের করা প্রায় ৫-৬টা মামলার আদেশ বা নির্দেশে জাপার চেয়ারম্যান হিসেবে তার (জি এম কাদের) রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিশেষ করে জি এম কাদের যে গুরুতর অপরাধ করেছেন (এরশাদের সই জাল করে) তাতে তিনি আর জাপার চেয়ারম্যান পদে থাকতে পারেন না। সই জালের ঘটনা পুলিশ ব্যুরো ওব ইনভেস্টিগেশনে (পিবিআই) তদন্তাধীন রয়েছে।

কাজী মামুনুর রশীদ আরও বলেন, ২০১৯ সালে অনুষ্ঠিত নবম কাউন্সিল গ্রহণযোগ্য নয়। আর সে কারণেই এখন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তৎকালীন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com