রবিবার, ২৮ Jun ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
বলিউডের আলিয়া ভাট ও রণবীর কাপুর কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন। মুম্বাইয়ের হাসপাতালে সন্তানের জন্ম দেন অভিনেত্রী।
রবিবার সকাল সাড়ে ৭টায় এইচএন রিল্যায়ান্স হাসপাতালে আলিয়াকে ভর্তি করাতে নিয়ে যান রণবীর কাপুর।
তারপর প্রসববেদনা উঠলে প্রাকৃতিক নিয়মে সন্তানের জন্ম দেন ২৯ বছরের আলিয়া।
চলতি বছর এপ্রিলে গাঁটছড়া বাঁধেন এই জুটি।
জীবনের প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’-এর শুটিংয়ে। হাসপাতালের শয্যা থেকে ছবি পোস্ট করেছিলেন হবু মা। তার ৫ মাসের মধ্যে পৃথিবীর আলো দেখল রণবীর-আলিয়ার প্রথম সন্তান।
আলিয়া হাসপাতালে পৌঁছানোর পরে একে একে রওনা দিয়েছিলেন কাপুর এবং ভট্ট পরিবারের বাকি সদস্যরা। যেহেতু নরম্যাল ডেলিভারি চেয়েছেন অভিনেত্রী, প্রতীক্ষার প্রহর ছিল আরও দীর্ঘ। শেষমেশ বিলাসহুল হাসপাতালের লেবার রুমে নবজাতকের কান্না শোনা গেল। কন্যার জন্ম দিলেন আলিয়া।