রবিবার, ০৫ Jul ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

হামলার স্থান থেকেই ফের লংমার্চ শুরু করবেন ইমরান খান

যেখানে তার ওপর বন্দুক হামলা হয়েছে সেখান থেকেই ফের রাজধানী ইসলাবাদের উদ্দেশ্য লং মার্চ শুরু করতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, আগাম নির্বাচনের দাবিতে মঙ্গলবার (৮ নভেম্বর) থেকেই ফের লং মার্চ শুরু হবে।

রবিবার (৬ নভেম্বর) লাহরের পর্বাঞ্চলের একটি হাসপাতাল থেকে এ বিষয়ে কথা বলতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে আসেন ইমরান খান। গত বৃহস্পতিবারের ওই হামলায় তার পায়ে দুটি গুলি লাগে।

ইমরান খান বলেন, ওয়াজিরাবাদ থেকেই মঙ্গলবার লং মার্চ শুরু হবে। এর আগে সেখানেই ইমরান খানের ওপর হামলা করা হয়। এতে তিনিসহ আরও ১১ জন গুলিবিদ্ধ হন।

৭০ বছর বয়সী ইমরান খান জানিয়েছেন, লং মার্চ শুরু হলেও এখনই তিনি যোগ দেবেন না। তবে এটি যখন রাওয়ালপিন্ডিতে পৌঁছাবে তখন তিনি যোগ দেবেন।

এদিকে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হামলার ব্যাপারে যে পদক্ষেপ নিয়েছে তাকে স্বাগত জানিয়েছেন ইমরান।

আগাম নির্বাচনের দাবিতে লং মার্চ চলাকালে ইমরান খানের ওপর হামলার ঘটনা তদন্তে প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালকে ফুল কোর্ট কমিশন গঠনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার (৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। এসময় তিনি আরও বলেন, ইমরান খান তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা প্রমাণিত হলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com