শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:১২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

লামায় বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু

জেলার লামা উপজেলার সোমবার রাতে বন্য হাতির আক্রমণে ফাইতংয়ে চিংসাথুই মারমা (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে।
আজ সকালে ফাইতং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শামীম শেখ এ তথ্য জানিয়েছেন।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে চিংসাথুই মারমা ফাইতং ইউনিয়ন পরিষদের এলাকা থেকে ফাদুর বাগানপাড়ার বাড়িতে ফিরছিলেন। তখন ওই এলাকায় হাতির একটি দল তখন ওই পথ পার হচ্ছিল ।  চিংসাথুই হাতির পালের মুখোমুখি পড়ে যান। তিনি পালানোর চেষ্টা করলেও একটি হাতি তাঁকে ধরে ফেলে। তাঁকে শুঁড় দিয়ে ছুড়ে মারে হাতি।  চিংসাথুই মারমার চিৎকারে পাড়াবাসী মশাল নিয়ে এগিয়ে এলে হাতির পাল সরে যায়। তখন তাঁকে উদ্ধার করে পার্শ্ববর্তী চকরিয়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ফাইতং পুলিশ ফাঁড়ির এসআই মো. শামীম শেখ বলেন, চিংসাথুই মারমাকে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালেই তিনি মারা যান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com