রবিবার, ০৫ Jul ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

হামলার প্রাথমিক তদন্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ, ইমরানের প্রত্যাখ্যান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আগাম নির্বাচনের দাবিতে লং মার্চে নেমে হামলার কবলে পড়েছেন। সেই ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন দিয়েছে পাঞ্জাব পুলিশ।

ইমরান খান অবশ্য তদন্ত প্রতিবেদনের দাবি প্রত্যাখ্যান করেছেন। ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, গত বৃহস্পতিবার ঘটনার পরপরই দেশটির প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করে পিটিআই।

কিন্তু এ আবেদন গ্রহণ না করায় মামলা নিয়ে অচলাবস্থা দেখা দেয়।

পরে মামলার আবেদন থেকে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা আইএসআই-এর শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল ফয়সালের নাম বাদ দিয়েই অভিযোগপত্র জমা দেয় পুলিশ। আগে থেকেই এর বিরোধিতা করে আসছিলেন ইমরান খান ও তার দলের নেতা-কর্মীরা।

গতকাল সোমবার প্রাথমিক তথ্যের ওপর ভিত্তি করে মামলাটি নথিভুক্ত করতে পাঞ্জাব পুলিশে প্রধানকে (আইজি) নির্দেশ দেন দেশটির সর্বোচ্চ আদালত।

পাকিস্তানের সর্বোচ্চ আদালতের বিচারপতি পাঞ্জাব পুলিশ প্রধানকে নির্দেশ দেন, একজন সৎ পুলিশ কর্মকর্তা যেন এ মামলা তদন্তের দায়িত্ব পান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com