রবিবার, ২৮ Jun ২০২৬, ১২:২১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘ব্রহ্মাস্ত্র ২’-তে বিজয় দেবারাকোন্ডা

চলতি বছরের বলিউডের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির পর থেকেই এর দ্বিতীয় পর্ব ‘ব্রহ্মাস্ত্র-২’ নিয়ে চলছে নানান জল্পনা-কল্পনা। সবচেয়ে আলোচনা হচ্ছে নায়ক চরিত্রে কি রণবীর কাপুরই থাকবেন? নাকি অন্য কেউ? আগে শোনা গিয়েছিল ‘ব্রহ্মাস্ত্র-২’-এর দেব চরিত্রে অভিনয়ের জন্য হৃতিক রোশন এবং রণবীর সিংয়ের মতো তারকাদের নাম। শুধু তা-ই নয়, হৃতিক এবং রণবীরের পর দেব চরিত্রটির জন্য প্রস্তাব পেয়েছিলেন ‘কেজিএফ’ তারকা যশও। যদিও গুঞ্জন উঠেছে শিডিউল না মেলায় এই তিন তারকাই সিনেমাটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এবার বলিউড হাঙ্গামা জানাল, দেব চরিত্রের জন্য পরিচালক অয়ন মুখার্জি শরণাপন্ন হয়েছেন দক্ষিণী তারকা বিজয় দেবারাকোন্ডার কাছে। মূলত বিজয়কে দেবের চরিত্রে অভিনয়ের ব্যাপারে প্রস্তাব দিতে সমর্থন করেছেন প্রযোজক করণ জোহরের ধর্ম প্রোডাকশন। প্রোডাকশনটির একটি ঘনিষ্ঠ সূত্র বলিউড হাঙ্গামাকে এমনটাই জানিয়েছেন। যদিও সিনেমার পরিচালনা পর্ষদের তরফ থেকে চূড়ান্ত কোনো ঘোষণা এখনো আসেনি। বিজয়কে সর্বশেষ দেখা গিয়েছিল করণ জোহরেরই বলিউড ছবি ‘লাইগার’-এ। যদিও ছবিটি বক্স অফিসে ফ্লপ হয়েছে। তবে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিজয়ের ব্যাপক ফ্যান ফলোয়ার থাকায় ‘ব্রহ্মাস্ত্র-২’-এর বক্স অফিসে এর ভালো প্রভাব রাখবে বলে আশাবাদী ছবিটির পরিচালনা ও প্রযোজনা পর্ষদ। কেননা ছবিটি প্যান ইন্ডিয়ায় মুক্তিপ্রাপ্ত ভারতীয় সিনেমার একটি। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মাঝামাঝিতে ‘ব্রহ্মাস্ত্র’ দ্বিতীয় পর্বের শ্যুটিং শুরু হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com