রবিবার, ০৫ Jul ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ফের পেছাল

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন শুনানির জন্য আগামী ১১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (৮ নভেম্বর) ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে মামলাটি চার্জ গঠন বিষয়ে শুনানির জন্য ধার্য ছিল।

সম্রাট আদালতে উপস্থিত হয়ে তার আইনজীবীর মাধ্যমে অভিযোগ গঠন শুনানির জন্য সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ১১ ডিসেম্বর দিন ধার্য করেন। আদালত ধার্য তারিখ পর্যন্ত সম্রাটের জামিন বহাল রেখেছেন।

সম্রাটের আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হিরা এসব তথ্য জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com