রবিবার, ২৮ Jun ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শাহরুখ খানের প্রত্যাবর্তন চলচ্চিত্র ‘পাঠান’-এর টিজার বেশ ঝড় তুলেছে ভক্ত-অনুরাগীদের মাঝে। দীর্ঘ চার বছর পর বড় পর্দায় ফিরছেন কিং খান। সিনেমায় তাঁর দুর্দান্ত স্পাই লুক ও অ্যাকশন দৃশ্যগুলো দর্শকদের ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি করতে যাচ্ছে। সেই সঙ্গে রয়েছে দীপিকা পাড়ুকোনের লাস্যময়ী উপস্থিতি ও জন আব্রাহামের খলনায়ক চরিত্র।
তবে এটি স্বীকার করতেই হয়, শাহরুখের সাথে পাল্লা দিয়ে জন আব্রাহামও ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন তাঁর ‘পাঠান’ লুক দিয়ে।
সিনেমাটির পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানিয়েছেন, সিনেমাটিতে ভিলেনের ভূমিকায় অভিনয়ের জন্য তাঁর প্রথম এবং একমাত্র পছন্দ ছিলেন জন আব্রাহাম। তিনি এমন একজনকে চেয়েছিলেন যিনি পর্দায় নির্মম এবং পাঠানের নিখুঁত বিপরীত হতে পারেন। জন আব্রাহাম তা করে দেখিয়েছেন।
সিদ্ধার্থ বলেছেন, ‘পাঠান একটি বৃহৎ সিনেমা। তাই আমাদের একটি দুর্দান্ত ভিলেন দরকার, যে এই গল্পে সমানভাবে বড়। আমরা এমন একজনকে চেয়েছিলাম যে নির্মম আবার নম্র এবং সেই সঙ্গে পর্দায় একটি দুর্দান্ত উপস্থিতি তৈরি করবে। তাই পাঠানের ভিলেন জন আব্রাহামকে মাথায় রেখেই লেখা হয়েছে।