রবিবার, ২৮ Jun ২০২৬, ১২:২১ অপরাহ্ন
পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স স্নায়ু রোগে আক্রান্ত। শরীরের ডানদিকে অসহনীয় স্নায়ু ক্ষতিতে ভুগছেন পপ তারকা। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের শারীরিক সমস্যা সম্পর্কে অভিনেত্রী বলেন, স্নায়ুর ক্ষতি তাঁর ঘুম নষ্ট করছে নিয়মিত।
ভিডিওটি শেয়ার করে ব্রিটনি ক্যাপশনে লিখেছেন, “আমি এখন ভিক্টোরিয়ায় নাচছি। আমার শরীরের ডান দিকে স্নায়ুর ক্ষতি হয়েছে। আমি মনে করি সৃষ্টিকর্তা ছাড়া আর কোনো নিরাময় নেই। মাঝে মাঝে স্নায়ুর ক্ষতির কারণে আপনি মস্তিস্কে যথেষ্ট অক্সিজেন পান না। আপনার মস্তিষ্ক আক্ষরিক অর্থেই বন্ধ হয়ে যায়। স্নায়ুর ক্ষতির কারণে আপনার শরীরের অংশগুলো অসাড় হয়ে যায়। ’’
এটি ভীতিকর উল্লেখ করে তিনি আরো বলেছেন যে, সপ্তাহে তিনবার তিনি শরীরের অসাড় অবস্থায় জেগে ওঠেন। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে ও মাথায় কামড়ের অনুভূতি হয়, এমনটাই জানান এই তারকা।