শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে গণসমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা।
শুক্রবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটায় দিকে তিনি সমাবেশস্থলে পৌঁছান। পুরো সোহরাওয়ার্দী উদ্যান যেন জনসমুদ্র। নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং নৌকার নামে।
রং-বেরংয়ের ব্যানার, ফেস্টুন আর প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মহাসমাবেশে আসছেন যুবলীগের নেতাকর্মীরা। কর্মীদের মুখে জয়বাংলা স্লোগান আর মিছিলে মিছিলে প্রকম্পিত নগরীর রাজপথ।
বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত কর্মীদের ছিল স্বতন্ত্র ড্রেসকোড। যা মিছিল আর শোডাউনে বাড়তি শোভাবর্ধন করছে।
এদিকে যুবলীগের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের কিছু এলাকার সড়ক বন্ধ করে দেয়ার পাশাপাশি রোড ডাইভারশন করে দেয়া হয়েছে।