শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যুব সমাবেশ শুরু, সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীদের ঢল

লাখো জনতার অংশগ্রহণে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সমাবেশ শুরু হয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটায় শুরু হওয়া যুব মহাসমাবেশে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সমাবেশে দেশের বিভিন্ন জেলা ও থানা থেকে নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন। দেশের বিভিন্ন জায়গা থেকে আগত নেতাকর্মীদের পদচারণায় মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মল চত্বর, ভিসি চত্বর, শাহবাগ, দোয়েল চত্বর, সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশের এলাকা। এছাড়াও ঢাকা ও তার আশপাশের এলাকা থেকে এখনও আসছে নেতাকর্মীরা।

নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উচ্ছ্বাস ও উদ্দীপনা। নিজ নিজ এলাকাভিত্তিক ভাগ হয়ে ক্যাম্পাসে ও তার আশাপাশের এলাকায় মিছিল শোডাউন করছেন উচ্ছ্বসিত নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com