রবিবার, ০৫ Jul ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

শাকিব খানের জান্নাতে দুর্বৃত্তের হানা

বাংলা চলচ্চিত্রের এই সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খানের গাজীপুরের পুবাইলের বিলাসবহুল শুটিং বাড়ি ‘জান্নাত’ এ হানা দিয়েছে কয়েকজন দুর্বৃত্ত।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। বাড়িটির তত্ত্বাবধায়ক শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত দেড়টার দিকে হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত রিসোর্টের বাউন্ডারি ওয়াল টপকে ভেতরে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে গলে দুর্বৃত্তরা বাউন্ডারি ওয়াল টপকে বের হয়ে যায়। রাতেই স্থানীয় লোকজন পুবাইল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

গাজীপুর মেট্রেপলিটন পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ধারণা করা হচ্ছে চুরির উদেশ্যে দুর্বৃত্তরা ওই বাড়িতে প্রবেশ করেছিল। তারা একটি জেনারেটর নেওয়ার চেষ্টা করেছিল। তবে কোন কিছু খোয়া যায়নি।

জানা গেছে, কয়েক বছর ধরে ওই বাড়িতে সিনেমা, নাটক ও মিউজিক ভিডিওর শুটিং হচ্ছে। ওই শুটিং বাড়িতে মূল্যবান আসবাব, এসি, জেনারেটরসহ নানা মূল্যবান জিনিসপত্র রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com