রবিবার, ০৫ Jul ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে ফরিদপুরে দুই দিনের পরিবহন ধর্মঘট চলছে। এ কারণে আজ শুক্রবার সকাল থেকে রাজবাড়ী-মাদারীপুরেও বাস চলাচল বন্ধ রয়েছে।
মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে এই ধর্মঘট কর্মসূচি ডেকেছে জেলা বাস মালিক সমিতি। ধর্মঘটের কারণে আন্তঃজেলা বাসসহ দূরপাল্লার কোনো বাসই এসব জেলা থেকে ছেড়ে যায়নি।
হঠাৎ ধর্মঘটে প্রথম দিনেই চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। শুক্রবার ভোর ৬টা থেকে শুরু হয় পরিবহন ধর্মঘট। সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ফরিদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড, নতুন বাসস্ট্যান্ড এবং ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা ঘুরে যাত্রীদের যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
বাস বন্ধ থাকায় বিকল্প পথে গন্তব্যে যাচ্ছেন অনেকেই। এতে অতিরিক্ত সময়ের পাশাপাশি বাড়ছে খরচও।