শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
লাঠি নিয়ে গণতান্ত্রিক আন্দোলনের নামে বিএনপি সহিংসতা করছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শহীদ নূর হোসেন দিবসে বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানিয়ে তিনি এ মন্তব্য করেছেন। এ সময় সহিংসতা পরিহারেরও আহ্বান জানান তিনি।
নূর হোসেন দিবসে রাজধানীর গুলিস্তানের নূর হোসেন চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে ওবায়দুল কাদের বিএনপিকে আগুন-সন্ত্রাস না করারও আহ্বান জানান।
সেতুমন্ত্রী আরও বলেন, সরকারে থাকতেও বিএনপি গণতন্ত্রের ক্ষতি করেছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনা এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন বলেও জানান কাদের।
আওয়ামী লীগ সরকার শুরু থেকেই দেশের ভাবমূর্তি রক্ষায় লড়াই করে যাচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের।
শহীদ নূর হোসেন দিবসে গণতন্ত্র প্রতিষ্ঠায় তার আত্মত্যাগের ভূমিকার কথা তুলে ধরেন। এ সময় নূর হোসেনের প্রেরণা এ প্রজন্মকেও উজ্জীবিত করছে বলেও উল্লেখ করেন তিনি।