শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দেখে মনে হলো এখানে রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠান হচ্ছে : আমীর খসরু

সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সমাবেশ ‘সরকারি সুবিধায়’ বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনাসভায় তিনি এই মন্তব্য করেন।  তিনি বলেন, ‘রাস্তা-ঘাটের অবস্থা দেখে মনে হলো, বাংলাদেশ একটা একদলীয় শাসনের মধ্যে আছে। মনে হলো, এখানে রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠান হচ্ছে।

তিনি বলেন, ‘রাস্তা-ঘাটের অবস্থা দেখে মনে হলো বাংলাদেশ একটা একদলীয় শাসনের মধ্যে আছে। মনে হলো, এখানে রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠান হচ্ছে। এটা যে দলের অনুষ্ঠান কেউ বুঝতে পারবে না, যদি তাদেরকে বলা না হয়। কোনো বিদেশি মানুষ যদি এখানে অবস্থান করে, ওরা মনে করবে বোধ হয় বাংলাদেশে রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠান হচ্ছে। এটা কোনো দলের অনুষ্ঠান এটা কেউ বিশ্বাস করবে না। ’

রাষ্ট্রীয় পরিবহন সংস্থা-বিআরটিসির বাস ব্যবহারের প্রসঙ্গ টেনে আমীর খসরু বলেন, ‘সব চেয়ে ইন্টারেস্টিং মনে হলো বিআরটিসির বাসের মধ্যে ব্যানার লাগিয়ে ওরা সম্মেলনে আসছে। লজ্জা-শরম তো থাকার কথা। না হয়, আইন মানলেন না, সংবিধান মানলেন না, গণতন্ত্র মানলেন না, জনগণের সব অধিকার কেড়ে নিলেন, তার পরেও তো একটা লজ্জা-শরমের ব্যাপার আছে। ’

খসরু বলেন, ‘বিআরটিসির বাসে তো কোনো দলের ব্যানার লাগিয়ে যাওয়ার কথা নয়। এটি সরকারি একটি প্রতিষ্ঠান। সেটা তো পয়সা দিয়ে ভাড়া করা যায় না। তাহলে কিভাবে ওরা করছে। এটাই ক্ষমতার দাপট, অপব্যবহার…। ’

বিএনপির বিভাগীয় সমাবেশের দুই-তিন দিন আগে পরিবহন ধর্মঘট ডাকার বিষয়টি তুলে ধরে আমীর খসরু বলেন, ‘আর বিএনপির বেলায় সব বন্ধ। কোনো পরিবহন থাকতে পারবে না- বাস থাকতে পারবে না, স্টিমার থাকতে পারবে না, লঞ্চ চলতে পারবে না, স্পিডবোট চলতে পারবে না। শুধু তাই নয়, রিকশা চলতে পারবে না, নসিমন চলতে পারবে না, টেম্পো থাকতে পারবে না। কিছুই থাকতে পারবে না। এতে আমাদের একটা লাভ হয়েছে। এই আন্দোলনে একটা জিনিস আমরা শেখেছি যে পরিবহন ছাড়াও আন্দোলন করা যায়। আন্দোলন এমন মাত্রা পেয়েছে যে মানুষ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কোনো পরিবহন ছাড়া সমাবেশগুলোতে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি তাদের যে অবিরাম ভালোবাসা তা প্রমাণ করেছে। এটা আন্দোলন নয়, এটা বিপ্লবে পরিণত হয়েছে। ’

জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে জাতীয়তাবাদী তাঁতীদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এই আলোচনাসভা হয়। তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সদস্যসচিব মুজিবুর রহমানের সঞ্চালনায় আলোচনাসভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নাল আবদিন ফারুক, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সাবেক এমপি নিলোফার চৌধুরী মনি, পিরোজপুরের সভাপতি আলমগীর হোসেন, উলামাদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার প্রমুখ বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com