শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ফরিদপুরে মিছিল-স্লোগানে মুখরিত বিএনপির সমাবেশস্থল

বিএনপির ফরিদপুর বিভাগীয় মহাসমাবেশ শনিবার (১২ নভেম্বর) বিকাল ২টায় শুরু হবে। সমাবেশে ফরিদপুরসহ আশ-পাশের জেলা থেকে সকাল থেকেই মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দিচ্ছেন দলটির নেতাকর্মীরা।

এদিকে সভাস্থল ও শহরের আইনশৃঙ্খলা ঠিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ বাহিনীর সদস্যরা।

ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশস্থল শহরতলীর কোমরপুরের আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠ নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে গেছে।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ শুক্রবার রাতে গণসমাবেশস্থল পরিদর্শন করেছেন।

এর আগে, শুক্রবার বিকালে আওয়ামী লীগ শহরের কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে দেশব্যাপী বিএনপি-জামায়াতের আগুন সন্তাস, ভাঙচুর, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে। ওই সমাবেশে থেকে দলটির নেতাকর্মীরা বলেন, বিএনপির সমাবেশে দেখবেন একই লোক সব জায়গায়। কিছু সংখ্যক পেইড লোক দিয়ে আন্দোলন করা যাবে না।

বিভাগীয় এই গণসমাবেশের দুইদিন আগে থেকে ফরিদপুরে শুরু হয়েছে বাস ও মিনিবাস ধর্মঘট। এতে ফরিদপুরের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ধর্মঘটে সাধারণ মানুষের ভোগান্তিও বেড়েছে।

বিএনপি নেতৃবৃন্দ অভিযোগ করেছেন, তাদের সমাবেশকে বাধাগ্রস্ত করতে বাস-মিনিবাস ধর্মঘট ডাকা হয়েছে। বিএনপির এই সমাবেশের প্রেস উপকমিটির আহবায়ক এ বি সিদ্দিকী মিতুল বলেন, সাধারণ মানুষের আজ নিত্যপণ্য ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, তাদের জীবিকা এখন হুমকির মুখে। শুধু সরকারি আমলা ও সরকার দলীয় নেতাকর্মীদের সীমাহীন দুর্নীতির কারণে। যে কারণে মানুষ সব বাধা উপেক্ষা করে বিএনপির ডাকে সমাবেশে ছুটে আসছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com