শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রোববার থেকে মিরপুরের সব বাসে ই-টিকেট

আগামী ১৩ নভেম্বর থেকে মিরপুর অঞ্চলের সব বাস ই-টিকেটের আওতায় আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ।

শনিবার (১২ নভেম্বর) রাজধানীতে গণপরিবহনে ই-টিকিটিং পদ্ধতি চালুর বিষয়ে ঢাকা সড়ক মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এনায়েত উল্লাহ বলেন, রোববার (১৩ নভেম্বর) থেকে মিরপুর রুটে ৩০টি কোম্পানির বাস ই-টিকেটিংয়ের আওতায় চলবে। আর ২০২৩ সালের ৩১ জানুয়ারি থেকে ঢাকা শহরে ৬০টি কোম্পানির বাস ও ২৮ ফেব্রুয়ারি থেকে ৯৭টি কোম্পানির বাস ই-টিকেটিংয়ের আওতায় চলবে।

তিনি জানান, ঢাকার ও চট্টগ্রামের শহরতলীসহ মোট ৯৭টি কোম্পানির গাড়ি ২৮ ফেব্রুয়ারির মধ্যে ই-টিকিটিংয়ের আওতায় আসবে।

ই-টিকিটিংয়ের আওতায় সবাইকেই আসতে হবে জানিয়ে এনায়েত উল্লাহ বলেন, ই-টিকিটিংয়ে অসম প্রতিযোগিতা থাকবে না। চুক্তিভিত্তিক গাড়ি চলাচল বন্ধ হবে। পরিবহন শ্রমিকরা বেতন সিস্টেমের আওতায় চলে আসবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com