শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আওয়ামী লীগ দেশের রাজনীতি-অর্থনীতি ধ্বংস করেছে: ফখরুল

আওয়ামী লীগ দেশের রাজনীতি ও অর্থনীতি সব ধ্বংস করেছে। এ সরকারের এক যুগে ১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। শনিবার বিকালে ফরিদপুরে দলের বিভাগীয় গণসমাবেশে এসব মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশ থেকে আবারও নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি।

বিএনপির গণসমাবেশ ঘিরে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ফরিদপুরের কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে আসতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। পরিবহন ধর্মঘটের কারণে তিনদিন আগে থেকে সমাবেশস্থলে অবস্থান নেন অনেকে।

বেলা ১১টায় সমাবেশ শুরু হলেও মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতারা যোগ দেন দুপুরে। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকার মেগা প্রকল্প থেকে শুরু করে বিধবা ভাতা পর্যন্ত চুরি করেছে।

বর্তমান সরকার নির্বাচিত নয় অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, পিস্তল ঠেকিয়ে, মানুষ গুম করে, মিথ‍্যা মামলা দিয়ে জোর করে ক্ষমতায় বসে আছে তারা।

শেখ হাসিনাকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানান মির্জা ফখরুল। এ সময় দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহরের আহ্বানও জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com