শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিএনপি এখনও হত্যা-ষড়যন্ত্রের রাজনীতি করছে: ওবায়দুল কাদের

বিএনপি এখনও হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

বিএনপি কাকে কাকে মনোনয়ন দেবে এই নিয়ে এখনই বাণিজ্য শুরু করেছে। এই মনোনয়ন বাণিজ্য নিয়ে জনগণ তাদের লালকার্ড দেখাবে বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন নেতা-কর্মীরা। দুপুরে শহরের নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছেন এবং তাদের রক্ষার্থে আইন সংশোধন করেছিলেন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক সংসদ সদস্য শেখ ফজুলল করিম সেলিম। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আল মামুন সরকার।

এ আয়োজনের আইনশৃঙ্খলা রক্ষায় ছিলেন প্রায় ৫০০ পুলিশ সদস্য।

আট বছর পর এই সম্মেলন ঘিরে উচ্ছ্বসিত ছিলেন নেতাকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়ায় সবশেষ সম্মেলন হয়েছিল ২০১৪ সালের ২৯ ডিসেম্বরে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com