শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাদুরের স্যুপ খাওয়ার ভিডিও ভাইরাল, থাইল্যান্ডে নারী গ্রেপ্তার

বাদুরের স্য়ুপ বানিয়ে খাচ্ছিলেন এক থাই নারী। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট করেছেন তিনি। ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। পঞ্চানোক শ্রীসুনাকলুয়া নামে ওই নারী ভিডিওতে নিজেকে একজন শিক্ষিকা বলে দাবি করেছেন।

কিন সাব নুয়া নুয়া নামের ফেসবুক পেজে ওই ভিডিও পোস্ট করা হয়েছিল। সেখানে তাকে এশিয়ান হলুদ বাদুরের দুটি পাখনা ছিঁড়তে দেখা গেছে। উত্তর থাইল্যান্ডের একটি বাজার থেকে বাদুরগুলো কিনেছিলেন বলে তিনি দাবি করেছেন।

ওই নারী বাদুর দিয়ে ঝাল ঝাল ঝোল রান্না করেছিলেন। ভিডিওতে তিনি জানিয়েছিলেন, এই প্রথমবার বাদুরের স্যুপ খাচ্ছেন তিনি।

এদিকে এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওর মন্তব্যে জানিয়েছেন, মরতে হলে নিজে মরুন।

এই ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসেছেন দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, এভাবে বাদুর খাবেন না। বাদুর থেকে সরাসরি রোগ ছড়ায়। শ্বাসনালিতে সংক্রমণ হতে পারে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com