শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কর পরিশোধ ছাড়া নোরা ফাতেহী ও অন্য শিল্পীদের বাংলাদেশে আগমনে আপত্তি এনবিআরের

আগামী ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল এ্যাসিভার্স অ্যাওয়ার্ড-২০২২’ অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহী ও অন্যান্য বিদেশী শিল্পী বা সেলিব্রেটিরা উৎসে আয়কর প্রদান ব্যতীত বাংলাদেশে আগমন করতে পারবে না মর্মে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আদেশ জারি করেছে।
এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহীন আক্তার স্বাক্ষরিত আদেশে সংস্থাটি জানায়, আয়কর অধ্যাদেশ মোতাবেক বিদেশী শিল্পীদের যেকোন অনুষ্ঠানে অংশগ্রহণের ক্ষেত্রে চুক্তিপত্রে উল্লেখিত পারিশ্রমিক ছাড়াও বিমান ভাড়া, থাকা খাওয়াসহ অন্যান খরচের পরিশোধিত ও অপরিশোধিত মোট অর্থের উপর ৩০ শতাংশ উৎসে আয়কর পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু ‘গ্লোবাল এ্যাসিভার্স অ্যাওয়ার্ড-২০২২’ অনুষ্ঠানে বিদেশী শিল্পীদের অংশগ্রহণের ক্ষেত্রে সেই বিধান পরিপালন করা হয়নি। এমতাবস্থায় নোরা ফাতেহী ও অন্যান্য শিল্পীদের এই অনুষ্ঠানে অংশগ্রহণের নিমিত্তে উৎসে আয়কর পরিশোধের নিদের্শ প্রদান করা হলো।
উল্লেখ্য, পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এনবিআর গ্লোবাল এ্যাসিভার্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নোরা ফাতেহী ও অন্যান্য বিদেশী শিল্পীদের অংশগ্রহণের বিষয়টি জানতে পারে। সেখানে তারা একটি শ্যুটিংয়ে অংশগ্রহণ করবে। উইমেন লিডারশিপ কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠান এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com