রবিবার, ২৮ Jun ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

১৪ বছর বছর কলকাতায় শো করবেন সালমান খান

ছবির প্রচার হোক বা কোনও শো, কলকাতায় বলিউডি তারকাদের আনাগোনা লেগেই থাকে। শাহরুখ খান থেকে শুরু করে অমিতাভ বচ্চন- কে নেই সে তালিকায়। তবে যাকে দেখার অপেক্ষায় আশা প্রায় ছেড়ে দিয়েছিল শহরবাসী, তিনি হলেন সালমাান খান। ২০০৯ সালে ‘ওয়ান্টেড’ ছবির প্রচারে একটি ফুটবল ম্যাচ খেলার কথা ছিল ভাইজানের। কিন্তু তিনি মাঠে পা রাখার কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় মাঠ ছেড়ে চলে যেতে হয় তাকে। এরপর আর কোনও শো বা ছবির প্রচারে দেখা যায়নি তাকে। মাঝে কেটে গেছে এক দশকেরও বেশি সময়। ব্যক্তিগত কোনও অনুষ্ঠানে কলকাতায় এলেও পাবলিকলি কলকাতায় শো করেননি সালমান।

তবে এবার অর্থাৎ ২০২৩ সালে জানুয়ারিতে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।

আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের জানুয়ারি মাসে কলকাতায় আসছেন সালমান খান। তিনি একাই নন, তার সঙ্গে আসছেন বলিউডের একঝাঁক তারকা। সম্প্রতি সালমানের ভাই সোহেল খান ও তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী শেরা এসেছিলেন কলকাতায়। শহরের এক পাঁচতারা হোটেলে সালমানের নিরাপত্তার যাবতীয় দেখভাল করে গেছেন তারা। যেহেতু সালমানের এখন ওয়াইপ্লাস ক্যাটাগরির নিরাপত্তা আর পূর্ব অভিজ্ঞতার কথা মাথায় রেখে সালমানের জন্য কলকাতা পুলিশের স্পেশাল টিমও তৈরি হচ্ছে।

শোনা যাচ্ছে, ১৯ জানুয়ারি কলকাতায় পা রাখবেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করার কথা রয়েছে বলিউড ভাইজানের।

১৯ তারিখ সারা রাত রিহার্সালের পরিকল্পনা টিম সালমানের। তারপরেই ২০ তারিখ কলকাতায় পারফর্ম করবেন ভাইজান। ‘দাবাং দ্য ট্যুর রিলোডেড…কলকাতা’ নিয়েই হাজির হচ্ছেন তিনি। তার সঙ্গেই অন্যান্য দাবাং ট্যুরের মতোই মঞ্চে হাজির থাকবেন সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা, আয়ুশ শর্মা, গুরু রান্ধাওয়া, পূজা হেগড়ে, মনীশ পল, সুনীল গ্রোভার সহ আরও অনেকে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে এই ট্যুরের ঘোষণা হয়নি। তবে শিগগিরই তা ঘোষণা করবেন সালমান নিজেই।

সম্প্রতি অরিজিৎ সিংয়ের শো ঘিরে উন্মাদনা চোখে পড়েছে সোশাল মিডিয়ায়। এবার আসছেন ভাইজান। দীর্ঘ ১৪ বছর তাকে যে দারুণভাবে স্বাগত জানাবে তার কলকাতার ফ্যানেরা, তা আর বলার অপেক্ষা রাখে না। সূত্র : জিনিউজ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com