রবিবার, ২৮ Jun ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘দহন’ নিয়ে দোলা

দোলা ফারুক। গানটা যার একসময় শখ ছিল; এখনো শখই আছে- বললেন। তবে এখন নিয়মিতই গাইছেন এই তরুণী।

সম্প্রতি বাংলাদেশের শীর্ষস্থানীয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদের সাথে একটি গান গেয়ে আলোচনায় আসেন। এর আগেও হাবিব ওয়াহিদের সাথেই আরেকটি গান গেয়ে আলোচনায় এসেছিলেন তিনি।

সপ্তাহখানেক আগে হাবিব ওয়াহিদের সাথে একটি লাভ-পপ ব্যালাডে কণ্ঠ দেন দোলা। গানটির চমৎকার কথা লেখেন সুহৃদ সুফিয়ান এবং যথারীতি এর সুর ও সংগীতায়োজন এবং সেই সঙ্গে গানটি প্রযোজনা করেন হাবিব ওয়াহিদ। গানটি অবমুক্ত হয় হাবিব ওয়াহিদের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে।

বাংলাদেশের শীর্ষ একজন মিউজিক পারসনালিটির সাথে গান গাওয়ার অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাওয়া হয় দেশ রূপান্তরের পক্ষ থেকে। দোলা যা বললেন, তা তার মুখ থেকেই শুনে নিই। ‘এককথায় অসাধারণ। হাবিব স্যারের মতো একজন মানুষের সাথে গান গেয়েছি. বিষয়টি আমার কাছে অন্যরকম। এর আগেও অবশ্য আমি তার সাথে গান করেছি। এবং সেই গানটিও যথেষ্ট শ্রোতাপ্রিয়তা লাভ করে। আর এই গানটিও যথেষ্ট সাড়া ফেলেছে বলে মনে হয়। আমি ভাগ্যবান যে এমন একটি প্রজেক্টের সাথে থাকতে পেরেছি।’

গানের জগতে দোলা প্রথম পা রাখেন শাওন গানওয়ালার হাত ধরে। তার সঙ্গে করেন প্রথম ডুয়েট গানটি। সেটির শিরোনাম ছিল ‘তোমাকে চাই’। ২০১৯ সালের শেষ দিকে গানটি রেকর্ড ও মিউজিক ভিডিও তৈরি হলেও প্রকাশ পায় ২০২০ সালের ২০ মে, সংগীতার ব্যানারে। সে গানটিতেও যথেষ্ট সাড়া পান দোলা।

হাবিব ওয়াহিদের সাথে প্রথম গান ‘কেনো আজও মন’ এবং সম্প্রতি গাওয়া ‘দহন’- গান দুটির মধ্যে কোনটা বেশি প্রিয়? জানতে চাইলে দোলা বলেন, ‘দুটোই। কেননা দুটো গান দুরকম। আর একজন শিল্পীর কাছে তার গাওয়া কোনো গানই অপ্রিয় হতে পারে না। সবই তার সন্তান- সমান প্রিয়।’

‘দহন-দোলা সংবাদ’ শেষ করার আগে কিছু বিষয় পাঠকের সাথে শেয়ার করা প্রয়োজন। ব্যক্তিগত জীবনে দোলা একজন দন্ত চিকিৎসক, হতে যাচ্ছেন। পড়া শেষ- এখন ইন্টার্ন করছেন। এর মধ্যে চেম্বারও করা শুরু করেছেন। আর গান! হ্যাঁ, সে প্রস্তুতিও আছে। খুব শিগগিরই আমরা নাটকে, সিনেমায় এবং অডিও ভিজ্যুয়ালে তার গান শুনতে পাব। আরো নানা জেনরার অনেক গান নিয়ে তিনি খুব তাড়াতাড়িই আমাদের সামনে হাজির হবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com