রবিবার, ২৮ Jun ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সদ্যোজাত কন্যাকে নিয়ে বাড়ি ফিরলেন বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার। মঙ্গলবার হালকা গোলাপি কাঁথায় জড়ানো মেয়েকে কোলে নিয়ে গাড়ি থেকে নামতে দেখা গেল বিপাশাকে। তার মুখ ঢাকা ছিল মাস্কে। যদিও সদ্য মা হওয়ার দীপ্তি ধরা পড়ছিল ‘জিসম’ নায়িকার সানগ্লাস পরা চোখেও। পাশেই ঝলমলে মুখে করণ। বাবা হওয়ার আনন্দ উপচে পড়ছে তার হাসিতেও।
মেয়ে কোলে তারকা জুটি মুম্বাইয়ের বাড়িতে প্রবেশের আগেই ছেঁকে ধরেন আলোকচিত্রীরা। পরিপূর্ণ পরিবারের পর্যাপ্ত ছবি নিয়ে তবেই ছাড়লেন। গত শনিবার, ১২ নভেম্বর জন্ম নিয়েছে বিপাশা-করণের সন্তান। যার নাম রেখেছেন দেবী বসু সিংহ গ্রোভার। জন্মের পর থেকে ৩ দিন হাসপাতালেই পর্যবেক্ষণে ছিলেন মা-মেয়ে। তার পর নবজাতকের যত্নআত্তির জিনিসপত্র কিনে বাড়ি ফিরলেন বাবা-মা।
বেশ কয়েক বছর প্রেম করার পর ২০১৬ সালের ৩০ এপ্রিল গাঁটছড়া বেঁধেছিলেন বিপাশা-করণ। চলতি বছর আগস্ট মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান দুজন। সূত্র : হিন্দুস্তান টাইমস