রবিবার, ০৫ Jul ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা ট্রাম্পের

২০২৪ সালের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে ট্রাম্পের একজন সহকারী যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনে এ সম্পর্কিত কাগজপত্র জমা দিয়েছেন।

এ সময় ফ্লোরিডার মার-এ-লাগো বাসভবনে বলরুমে জড়ো হওয়া কয়েকশ সমর্থককে অভ্যর্থনা জানিয়েছেন ট্রাম্প। ৭৬ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট বলেন, আমেরিকার প্রত্যাবর্তন এখনই শুরু হচ্ছে।

ট্রাম্প শত শত সমর্থকদের উদ্দেশ্যে বলেন, তার আমলে আমেরিকার অর্থনীতি যেমন শক্তিশালী ছিল তেমন নর্থ কোরিয়া একটি মিসাইলও পরীক্ষা করেনি। পৃথিবীতে এত হানাহানি ছিল না। শক্তিশালী অর্থনীতির কারণে মুদ্রাস্ফীতি বাড়েনি।

তিনি আরও বলেন, আমেরিকাকে আবার মহান করার জন্য, আমি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য আমার প্রার্থিতা ঘোষণা করছি।

তিনি আরও বলেন, ন্যান্সি পেলোসিকে অবশ্যই চলে যেতে হবে।

ট্রাম্প বলেন, আজকে এটি শুধুমাত্র একটি নির্বাচনী প্রচারণা নয়। এটি আমাদের দেশকে বাঁচানোর লড়াইয়ের শুরু। আমি আপনার ভোট চাইছি। আমি আপনার সমর্থন চাইছি।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমেরিকার স্বর্ণযুগ সামনে আসছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com