শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নরসিংদী বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযান, ‘অস্ত্রসহ’ আটক ১০

নরসিংদীতে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অভিযান চালিয়ে অন্তত ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে চিনিশপুরে বিএনপির কার্য্যালয়ে এ অভিযান চালানো হয়। এ সময় একটি রিভলবার, ককটেল সদৃশ সরঞ্জাম ও মশাল জব্দ করা হয় বলে দাবি পুলিশের।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহিদুল ইসলাম সোহাগ এসব তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের নেতৃত্বে ঘরোয়াভাবে সাংগঠনিক বৈঠক চলছিল। এতে যুগ্ম আহ্বায়ক গোলাম কবির কামাল, যুগ্ম আহ্বায়ক ফারুক উদ্দিন ভূঁইয়া, নরসিংদী শহর বিএনপি সদস্য মো. সোহেল রানাসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে খায়রুল কবির খোকন কার্যালয় ত্যাগ করার পর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহিদুল ইসলাম সোহাগের নেতৃত্বে অভিযান শুরু হয়। এ সময় তল্লাশি চালিয়ে কার্যালয়ের ছাদ থেকে মশালের জন্য ব্যবহৃত ৪০ থেকে ৫০টি লাঠি জব্দ করা হয়। এ ছাড়া কার্যালয়ের সামনে বস্তাভর্তি ককটেল সদৃশ বস্তু জব্দ করা হয়।

এ সময় নরসিংদী শহর বিএনপির সদস্য মো. সোহেল রানাসহ বেশ কয়েকজন কর্মীকে আটক করেছে পুলিশ। এরপর জেলা কার্যালয় থেকে বের হয়ে নিজ গাড়িতে ওঠার সময় একটি রিভলবারসহ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম সোহেলকে আটক করা হয়।

বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেন, সন্ধ্যায় জেলার যুগ্ম আহ্বায়কদের নিয়ে একটি ঘরোয়া সভা ছিল। এ সময় পুলিশ হঠাৎ করে আমাদের কার্যালয় ঘিরে রাখে। বিভাগীয় সমাবেশ বানচাল করা ও নেতাকর্মীদের মনোবল ভেঙে দিতে পুলিশ নাটকীয় অভিযান পরিচালনা করেছে। এ সময় ১০ থেকে ১২ নেতাকর্মীকে আটক করে নিয়ে গেছে পুলিশ।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, পুলিশের কাছে নাশকতার তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে এটি রিভলবার, ককটেল তৈরির সরঞ্জাম ও মশাল জব্দ করা হয়েছে। পরে আটকের সংখ্যা ও বিস্তারিত তথ্য জানানো হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com