শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জাপান কেন, কোনও রাষ্ট্রদূতের নাক গলানো মেনে নিতে পারি না: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ডা. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে জাপান কেন, কোনও রাষ্ট্রদূতের নাক গলানো আমরা কখনোই মেনে নিতে পারি না। তাদেরকে আবারও সর্তক করা হবে। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছি। ফলে কারো কাছে পদানত হওয়ার প্রশ্নই আসে না। দেশের আত্মমর্যাদা রক্ষায় আমরা কাউকে ছাড় দেব না।

বুধবার (১৬ নভেম্বর) সকালে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, সংবিধানের আর্টিকেল ১২৬-এ সুস্পষ্ট বলা আছে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। জেলা প্রশাসক পুলিশ সুপাররা নির্বাচন শান্তিপূর্ণ করবেন। বিএনপিও নির্বাচনে আসবে। তারা এর আগেও নির্বাচন নিয়ে সহিংসাতা করেছে। এবার সেই সহিংসতার পথ বেছে নিলে তা রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে।

আব্দুর রাজ্জাক বলেন, সার, জ্বালানি ও আমদানি খাতে সরকারকে প্রচুর পরিমাণে ডলার ভর্তুকি দেয়া লাগছে। ফলে দেশে ডলার সংকট আছে সত্যি। তারপরও দেশে খাদ্য সংকট হবে না। খাদ্য মজুদ রয়েছে পর্যাপ্ত।

আমন ধানের সরকারি দর নিয়ে কৃষকের অসন্তুষ্টি এবং ধানে লোকসান বিষয়ে মন্ত্রী বলেন, আমনে কৃষকের উৎপাদন খরচ কম। তাই ২৮ টাকা দর ঠিকই আছে। বাজারে চালের দর চড়া। ফলে আমন ধানে কৃষকের এবার লোকসান হবে না।

এ সময় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালামসহ কৃষি মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com