শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে তৃণমূলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি দল ও সরকারের বিরুদ্ধে চলা অপপ্রচারের জবাব দিতেও নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার দুপুরে গণভবনে আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে দলের সভাপতি এ নির্দেশ দেন।

বৈঠক শেষে জানা গেছে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন ২৯ নভেম্বর। তিনি ফিরবেন ৩ ডিসেম্বর। প্রধানমন্ত্রীর জাপান সফরের কারণে কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলন ৩ ডিসেম্বর থেকে কয়েকদিন পেছাতে পারে। শিগগিরই দিনক্ষণ চূড়ান্ত হবে বলেও আলোচনা হয়েছে।

প্রায় আড়াই বছর পর গণভবনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী। করোনার কারণে এত দিন এরকম সভা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com