রবিবার, ০৫ Jul ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
ফিলিস্তিনের গাজা উপত্যকার জাবালিয়া শরনার্থী শিবিরে আগুনে ১০ শিশুসহ কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে (১৭ নভেম্বর) এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
উপত্যকার উত্তরাঞ্চলের একটি হাসপাতালের পরিচালক সালাহ আবু লায়লা জানিয়েছেন, জাবালিয়া নামের জনবহুল একটি শরণার্থী শিবিরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিরাপত্তা বাহিনীর স্থানীয় একজন কর্মকর্তা জানান, রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সহযোগিতায় বাধা দেওয়া হবে না বলে জানিয়েছে ইসরায়েল।