শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাড়তি দামেও মিলছে না চিনি

সয়াবিন তেল-চিনির দাম বাড়ানোর প্রভাব সঙ্গে সঙ্গেই পড়েছে বাজারে। তেলের সরবরাহ বাড়লেও নতুন দাম দিয়ে বাজারে পাওয়া যাচ্ছে না চিনি।

তবে সরবরাহ বাড়ায় বেশির ভাগ শীতের সবজির দামে ফিরেছে স্বস্তি।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়েই সয়াবিন ও চিনির দাম বাড়ায় ব্যবসায়ীরা। শুক্রবার সকালেই তা নতুন দামে কিনতে হয় ক্রেতাদের।

দোকানপাটে দেদারসে আসছে তেলের কার্টুন। সরবরাহ আরও বাড়বে বলে জানাচ্ছেন বিক্রেতারা। আর ক্রেতাদের এক লিটার সয়াবিনের জন্য ১৯০ আর ৫ লিটারের জন্য গুণতে হচ্ছে ৯২৫ টাকা। এতে পাওয়া গেছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া।

চিনির দাম বাড়িয়ে ১০৮ টাকা কেজি হলেও সরবরাহের ক্ষেত্রে সেই দেড় মাস আগের অবস্থা। বাজার ঘুরেও এর দেখা মিলছে না।

শুধু তেল-চিনি নয়, চড়া ডাল-আটার দামও। এ অবস্থায় আর আশ্বাস-প্রতিশ্রুতি নয়। বাজারে কার্যকর তদারকি চাইছেন ক্রেতারা।

তবে শীতের সবজিতে আছে স্বস্তি। শিম-মুলার কেজি ৫০ টাকার মধ্যে। কমেছে ফুলকপি-বাঁধাকপির দামও। তবে টমেটোর কেজি এখনও ১০০ টাকার ওপরে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com