রবিবার, ০৫ Jul ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

রুশ হামলায় অন্ধকারে এককোটি ইউক্রেনীয়: জেলেনস্কি

ইউক্রেনজুড়ে রুশ হামলায় এককোটি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওডেসা ও খারকিভ অঞ্চলে অবকাঠামো লক্ষ্য করে বোমাবর্ষণের অভিযোগ করেছেন তিনি। এদিকে, খেরসনের একটি ইউক্রেনীয় কমান্ড পোস্ট ধ্বংসের দাবি করেছে মস্কো।

ইউক্রেনজুড়ে আবারও হামলা চালিয়েছে রাশিয়া। খেরসনের একটি ইউক্রেনীয় কমান্ড পোস্ট ধ্বংসের দাবি করেছে মস্কো। ওডেসা ও খারকিভ অঞ্চলেও অবকাঠামো লক্ষ্য করে বোমাবর্ষণ হয়েছে। এর ফলে ১ কোটি ইউক্রেনীয় বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় আছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

গতকাল বৃহস্পতিবার, ইউক্রেনের দিনিপ্রোতে একটি গ্যাস উৎপাদনকেন্দ্র ও একটি ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানায় বোমাবর্ষণ করেছে রুশ বাহিনী। এতে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে কয়েক হাজার বাসিন্দা বিদ্যুৎ ও পানিবিহীন অবস্থায় পড়েছেন বলে জানিয়েছে ইউক্রেন।

বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিবৃতিতে বলেন, ওদেশা, ভিনিতসিয়া, সুমি ও কিয়েভের পরিস্থিতি বেশি খারাপ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com