রবিবার, ০৫ Jul ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

নোয়াখালীর চাটখিলে ৩টি দোকানে অগ্নিকান্ড

জেলার চাটখিল উপজেলার খিলপাড়া পশ্চিম বাজারে  রাত পৌনে চারটার দিকে  অগ্নিকান্ডে পুড়ে গেছে ৩টি দোকান ।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান,  আজ ভোর রাতে একটি ফানিচারের  দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে করে আরো দুটি দোকান পুড়ে যায়। পরে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন  ফায়ার সার্ভিসের উপ পরিচালক তৌফিকুল ইসলাম ভুঁইয়া।
তিনি বলেন, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোন দোকান থেকে প্রথমে আগুন ছড়িয়েছে তা জানা যায়নি। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে ১টি  কাঠের দোকানসহ ৩টি দোকান পুড়ে গেছে। তদন্ত  সাপেক্ষে বিস্তারিত  পরে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com