শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রাতে সিলেট পৌঁছে আলিয়া মাঠ পরিদর্শনে মির্জা ফখরুল

বিএনপির গণসমাবেশে যোগ দিতে রাতে সিলেট পৌঁছে আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি বলেন, বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে মাঠে নেমেছে। মানুষ স্বতঃস্ফুর্তভাবে সাড়া দিচ্ছে। সিলেটেও এভাবে সাড়া পড়েছে।

আজ শনিবার সিলেটের এই মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। তাতে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সিলেটে এসে পৌঁছান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এরপর তিনি দরগাহে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত শেষে মাজারের দক্ষিণ গেট দিয়ে বের হয়ে রাত সোয়া ১১টার দিকে আলিয়া মাদরাসা মাঠে আসেন। সেখানে মাঠে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে মাঠে নেমেছে। দেশজুড়ে বিভাগীয় গণসমাবেশের আয়োজন করছে। এতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন। সিলেটেও এভাবে সাড়া দিয়ে একদিন আগ থেকেই এ মাঠে হাজার হাজার মানুষ এসে জড়ো হয়েছেন। ’

তিনি আরো বলেন, ‘বর্তমান অবৈধ অনির্বাচিত সরকার। ১৫ বছরে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে পুরো জাতিকে বিপদগ্রস্ত করেছে। এ সরকারের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। সিলেটে আমাদের সপ্তম গণসমাবেশ। এসব আন্দোলনের মাধ্যমে অবৈধ এ সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। ’

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com