শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাড়তে পারে বিদ্যুতের পাইকারি দাম, আজ সিদ্ধান্ত

আজ বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর ঘোষণা দিতে পারে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন – বিইআরসি। পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে প্রস্তাব গত অক্টোবরে নাকচ করা হয়েছিল, তা পুনর্বিবেচনা করে দাম বাড়ানো হবে কি না, সেই সিদ্ধান্ত আজ জানাবে সংস্থাটি।

বিইআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, লোডশেডিং অনেকটাই কমে আসায় সোমবার বিদ্যুতের পাইকারি দাম পুনর্নির্ধারণের বিষয়ে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে কমিশন। সিদ্ধান্ত জানাতে আজ দুপুরে অনলাইন সংবাদ সম্মেলন ডেকেছে বিইআরসি।

এর আগে গত ১৩ অক্টোবর পিডিবির আবেদনে তথ্যের অস্পষ্টতা ও ভোক্তাপর্যায়ে মূল্যবৃদ্ধির প্রভাব বিশ্লেষণ না থাকাসহ কয়েকটি কারণে আবেদনটি খারিজ করে দেয় বিইআরসি ।

এরপর গত ১৪ নভেম্বর পিডিবি আবারও ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করে। সেই আবেদনের সঙ্গে দাম বাড়ানো নিয়ে বিইআরসির আপত্তি করা তিনটি বিষয়েরও ব্যাখ্যা দিয়েছে তারা। এ ব্যাখ্যা আমলে নিয়ে দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হতে পারে।

গত এক যুগে বিদ্যুতের দাম বেড়েছে ৯ বার। এ সময় পাইকারি পর্যায়ে ১১৮ শতাংশ ও গ্রাহক পর্যায়ে ৯০ শতাংশ বেড়েছে বিদ্যুতের দাম। এর আগে সবশেষ ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বিদ্যুতের পাইকারি দাম ইউনিট প্রতি ৫ টাকা ১৭ পয়সা নির্ধারণ করে দিয়েছিল বিইআরসি। যা ওই বছরের মার্চ থেকে কার্যকর হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com