রবিবার, ২৮ Jun ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গ্র্যামি মনোনয়ন পেলেন বাংলাদেশের মা-মেয়ে জুটি

যুক্তরাষ্ট্রের সবচেয়ে সম্মানজনক সংগীত পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ড। বাংলাদেশি গায়ক-গীতিকার আরমিন মুসা এবং তার মা বিশিষ্ট নজরুল শিল্পী ড. নাশিদ কামাল ‘বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম’ ক্যাটাগরিতে ৬৫তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছেন।

বার্কলি ইন্ডিয়ান অ্যাসেম্বলের ‘শুরুআত’ অ্যালবামের ‘জাগো পিয়া’ গানটির জন্য যুক্তরাষ্ট্রের সবচেয়ে সম্মানজনক সঙ্গীত পুরস্কারে প্রথম বাংলাদেশি হিসেবে মা-মেয়ের এই জুটি মনোনয়ন পেয়েছেন। মঙ্গলবার রাতে ইউএনবিকে এ খবর নিশ্চিত করে আরমিন মুসা বলেন, তিনি এই অর্জনে অভিভূত।

গ্র্যামির অফিসিয়াল ওয়েবসাইটে মনোনয়নের বিষয়টি বুধবার নিশ্চিত করা হয়। আর এর মাধ্যমেই বাংলাদেশের প্রথম কোনো শিল্পীর গান গ্র্যামির মতো আয়োজনে মনোনয়ন পেল।

‘জাগো পিয়া’ গানটি রচনা করেছেন আরমিন মুসা। গানে কণ্ঠও দিয়েছেন তিনি। অন্যদিকে এর বাংলা রূপান্তর করেছেন ড. নাশিদ কামাল। আধা ধ্রুপদী ঢঙের এই গানের দৃশ্যায়নে বাঙালির রং ও সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে। পোশাকে প্রখ্যাত বাংলাদেশি নকশাকার বিবি রাসেলের গামছা ব্যবহার করা হয়েছে।

গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৫তম আসরে নিজেদের গাওয়া গানের অ্যালবাম জায়গা করে নেওয়ায় উচ্ছ্বসিত আরমীন। তিনি বললেন, এই গানে মায়ের ছোঁয়া ছিল। মায়ের ছোঁয়া ছিল বলেই হয়তো এমন একটা জায়গায় পৌঁছে গেছে গানটি। আমি খুবই খুশি, আনন্দিত। পুরো ব্যাপারটার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।’

বার্কলি ইন্ডিয়ান অ্যাসেম্বলের (বিআইই) প্রথম অ্যালবাম ‘শুরুআত’-এ আরমিন মুসার সঙ্গে ওস্তাদ জাকির হোসেন, শঙ্কর মহাদেবন, শ্রেয়া ঘোষালসহ কিংবদন্তি এশীয় সঙ্গীতজ্ঞদের দেখা গেছে।

গ্র্যামি অ্যাওয়ার্ডের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এবারের ৬৫তম আসরের জন্য বিশ্বসেরা মিউজিক ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়া পাঁচ অ্যালবামের মধ্যে শীর্ষে রয়েছে ‘শুরুআত’।

বর্তমান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও বার্কলি ইন্ডিয়ান অ্যাসেম্বলের প্রথম বাংলাদেশি শিক্ষার্থী এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে বিশ্বভারতীর প্রশিক্ষণার্থী আরমিন মুসা ‘ভ্রমর কোইয়ো গিয়া’, ‘লোনা দেয়াল’ সহ কয়েকটি গানের জন্য সমালোচকদের প্রশংসা অর্জন করেন। তিনি গানের দল ‘ঘাসফড়িং কয়্যার’-এর প্রতিষ্ঠাতা।

বাংলা লোকগীতির বিখ্যাত শিল্পী আব্বাসউদ্দীন আহমদের বড় নাতনি নাশিদ কামাল দক্ষতার সঙ্গে চার দশকেরও বেশি সময় ধরে সংগীত দুনিয়ায় পদচারণ করছেন। তিনি বাংলা লোকগান ও নজরুল সংগীতের সমাদৃত একজন গবেষক ও পরিবেশক।

ক্লাসিকাল ও সেমি-ক্লাসিকাল বাংলা সঙ্গীত শিল্পী নাশিদ কামাল উর্দু, জাপানি, চীনা, রুমানিয়ান ও তুর্কিসহ আরও অনেক বিদেশি ভাষায় গান পরিবেশন করেছেন। এ ছাড়াও তিনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ, জনসংখ্যা বিষয়ক গবেষক এবং বিশিষ্ট লেখক।

গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৩ সালের ৫ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com