শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল ১৯.৯২ শতাংশ

আবারও বেড়েছে বিদ্যুতের দাম। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে ১৯ দশমিক ৯২ শতাংশ।

পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই সিদ্ধান্ত নেয়।

সোমবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় মূল্য বৃদ্ধির এই ঘোষণা দিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল।

পাইকারি পর্যায়ে ইউনিটপ্রতি বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে ৬ টাকা ২২ পয়সা, যা আগে ছিল ৫ টাকা ১৭ পয়সা। এই দাম ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com