রবিবার, ০৫ Jul ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় ভূমিকম্পের ধ্বংসস্তূপে আটকে থাকাদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। গতকাল সোমবার ৬.২ মাত্রার ভূমিকম্পে প্রায় ১৬২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক।
ঘটনার একদিন পরও ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছে কিনা তার খোঁজ করছেন উদ্ধারকর্মীরা।
পুলিশের এক মুখপাত্র দেদি প্রসেত্তো সংবাদ সংস্থা দ্য অন্তরাকে মঙ্গলবার জানিয়েছেন, সিয়ানজুর শহরে উদ্ধার অভিযানে শতাধিক পুলিশ কর্মকর্তা অংশগ্রহণ করেছেন।
শহরটি পশ্চিম জাভার পর্বতাঞ্চলে অবস্থিত। যেটি ইন্দোনেশিয়ার সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ অঞ্চল; যার জনসংখ্যা ১ লাখ ৭৫ হাজার।