রবিবার, ০৫ Jul ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
এবারের শীতে ইউক্রেনের লাখ লাখ মানুষ প্রাণ সংশয়পূর্ণ শীতের মুখোমুখি হচ্ছে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। এদিকে তাপমাত্রা কমে যাওয়ার সময়টিতে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলোতে হামলা চালাচ্ছে রাশিয়া।
আলজাজিরা জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। এছাড়া পানি ও বিদ্যুৎকেন্দ্রগুলোতেও হামলা চালাচ্ছে রুশ বাহিনী।