শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
লক্ষ্মীপুরে চলছে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। আট বছর পর এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ।
জেলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে পুরো শহর ছেয়ে গেছে পোস্টার-ব্যানারে। স্টেডিয়াম মাঠে আয়োজিত এ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতাদের যোগ দেওয়ার কথা রয়েছে।
এর আগে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় ২০১৫ সালের ৩ মার্চ। ওই সময়ে গোলাম ফারুক পিংকুকে সভাপতি ও অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নকে সাধারণ সম্পাদক করে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।
দীর্ঘ আট বছর পর অবশেষে ঐতিহ্যবাহি এ সংগঠনের ত্রি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। জেলা স্টেডিয়াম মাঠে এ সম্মেলনে ব্যাপক আয়োজন করা হয়েছে। প্রায় এক লাখ লোকের সমাগম ঘটানোর টার্গেট নিয়ে সম্মেলনকে সফল করতে সাতটি উপ-কমিটি গঠন করা হয়েছে।
এ ছাড়াও শহরজুড়ে পদ-প্রত্যাশীদের ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে গেছে। সড়কে সড়কে নির্মাণ করা হয়েছে শতাধিক তোরণ। কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা ও নিজেদের অবস্থান জানান দেওয়ার প্রচারণায় এখন সাজ সাজ রব বিরাজ করছে সর্বত্রে।
বর্ধিত সভা ও তৃণমূল প্রস্তুতি সভাসহ বর্ণ্যাঢ্য আয়োজনের কর্মযজ্ঞে আর তদবির লবিংয়ে এখন ব্যস্ত রয়েছে সবাই। প্রার্থী হয়েছেন অন্তত এক ডজন নেতা। তাদের মধ্যে আলোচনায় রয়েছেন সভাপতি পদে জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সফিকুল ইসলাম, বর্তমান সভাপতি গোলাম ফারুক পিংকু।
সাধারণ সম্পাদক পদে ঘুরে ফিরে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপির নাম আলোচনায় সরব হয়ে উঠেছে।