শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
পাঁচ বছর পর আবারো যশোর যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার যশোর স্টেডিয়ামে আয়োজিত জনসভায় ভাষণ দিবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উৎসবের শহরে পরিণত হয়েছে যশোর।
সর্বশেষ ২০১৭ সালের ৩১ ডিসেম্বর যশোরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাঁচ বছর পর প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। শহরের অলিগলি থেকে গ্রামের রাস্তাঘাট ছেয়ে গেছে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড আর তোরণে। প্রতিদিনই শহরসহ উপজেলা, ইউনিয়নে চলছে সভা-সামবেশ, আনন্দ মিছিল।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে যশোরকে সিটি কর্পোরেশন ঘোষণাসহ নানা দাবিতে মুখর স্থানীয়রা।
যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ এস এম হুমায়ূন কবির জানিয়েছেন, এবারের জনসভা সফল করতে ৫ লাখ নেতাকর্মী সমাগমের প্রস্তুতি নিয়েছে জেলা আওয়ামী লীগ।
জনসভা নির্বিঘ্ন করতে জনসভাস্থলসহ শহরের বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। নিরাপত্তা নিশ্চিতে চার স্তরের ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।