শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অন‍্য কোথাও নয়, পল্টনেই সমাবেশ করবে বিএনপি: ফখরুল

দশ ডিসেম্বর ঢাকার অন‍্য কোথাও নয়, নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই গণ-সমাবেশ হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সকাল জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

জাতীয় প্রেসক্লাবে দেশের অর্থনৈতিক সংকট ও দুর্ভিক্ষের আশঙ্কা নিয়ে আলোচনা সভার আয়োজন করে নাগরিক ঐক্য।

সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বিএনপির কর্মসূচিতে মানুষের সমর্থন দেখে আওয়ামী লীগ নেতারা দশ ডিসেম্বরের সমাবেশ বানচালের জন্য যড়যন্ত্র করছে।

তিনি বলেন ঢাকার অন‍্য কোথাও নয়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই সেদিন গণ- সমাবেশ করবে বিএনপি। বাধা না দিয়ে পল্টনের সমাবেশ আয়োজনের জন্য ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com