শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশের নামে বিশৃঙ্খলা হলে এবং জানমালের ক্ষতি করার চেষ্টা হলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বুধবার দুপুরে নরসিংদীর মনোহরদী নতুন থানা ভবনের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি ঢাকায় গণজমায়েত হয়ে একদফা একদাবি দিয়ে ক্ষমতা দখল করবে, ঢাকা দখল করবে। এমনটিই তারা বলে আসছে। তবে এই ১০ তারিখের গণজমায়েতের নামে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী তা প্রতিহত করবে।
তিনি বলেন, আত্মগোপনে থাকা জঙ্গিরা তাদের অবস্থান জানান দিতেই এ ঘটনা ঘটিয়েছে। তারা যাতে দেশের বাইরে পালাতে না পারে সেজন্য সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। তাদের গ্রেপ্তারসহ জঙ্গিবাদ নিরসনে কাজ করছে সরকার।
নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, নরসিংদী-২ আসনের সাংসদ ডা. আনোয়ারুল আশরাফ খান, শিবপুরের এমপি জহিরুল হক ভূঁইয়া মোহন, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক আবু নইম মো. মারুফ খান প্রমুখ।