বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

খেলার নামে যারা জনগণের সাথে ফাউল করে তাদের লাল কার্ড দেখাতে হবে : প্রিন্স

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, রাষ্ট্রক্ষমতায় থেকে খেলার নামে যারা বর্তমানে ও অতীতে জনগণের সাথে ফাউল করেছে তাদের লাল কার্ড দেখাতে হবে। এ জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, রাজনীতিকে যারা খেলায় পরিণত করেছে তাদের বিপরীতে সাধারণ মানুষের স্বার্থরক্ষায় নীতিনিষ্ঠ রাজনৈতিক শক্তির বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলা ছাড়া দেশের রাজনৈতিক সংকট থেকে মুক্তি নেই।

আজ ২৫ নভেম্বর বিকেল ৪টায় বাম গণতান্ত্রিক জোট আহূত ঢাকার টিকাটুলির রাজধানী সুপার মার্কেট থেকে জুরাইন রেলগেট পর্যন্ত পদযাত্রা ও সমাবেশে অংশ নিয়ে রুহিন হোসেন প্রিন্স এসব কথা বলেন।

দুর্নীতি, দুঃশাসন রুখে দাঁড়ানো, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করা, নিত্যপণ্যের দাম কমানো, ন্যায্যমূল্যের দোকান চালু, পাচারের টাকা-খেলাপি ঋণ উদ্ধার, দুর্নীতি-লুটপাটকারীদের শাস্তি, নির্বাচন ব্যবস্থার সংস্কার ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বাম জোটের চলমান কর্মসূচিতে আজ বাম জোটের ঢাকা মহানগর নেতাকর্মীরা এ পদযাত্রা করে।

সমাবেশে রুহিন হোসেন প্রিন্স বলেন, লুটেরা ব্যবসায়ী, টাকা পাচারকারী, ঋণখেলাপি আর হুণ্ডি ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় সরকার ব্যস্ত। আর নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ। ওষুধের সীমাহীন মূল্যবৃদ্ধি জনজীবন নাকাল। এর মধ্যে আরেকবার বিনা ভোটে ক্ষমতায় যেতে নানা ফন্দির চেষ্টা করছে বর্তমান সরকার। তিনি এখনই নির্বাচনকালীন নির্দলীয় তদারকি সরকারের রূপরেখা নিয়ে আলোচনা শুরুর আহ্বান জানিয়ে বলেন, কথার মারপ্যাঁচে জনগণকে আর ভোটাধিকার থেকে বঞ্চিত করা যাবে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com