বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সকাল থেকেই মিছিল-স্লোগানে মুখরিত টাউন হল মাঠ

নির্বাচনকালীন দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, খালেদা জিয়ার মুক্তি, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদসহ নানা দাবিতে বিএনপির কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ আজ শনিবার (২৬ নভেম্বর) দুপুর ২টায়।

কুমিল্লার ঐতিহাসিক টাউন হল মাঠে শুক্রবার থেকেই তিল ধারণের ঠাঁই নেই। হাজার হাজার বিএনপি নেতাকর্মী এবং সমর্থকের পদচারণায় মুখর গোটা নগরী।

কুমিল্লা সাংগঠনিক বিভাগের বিভিন্ন এলাকা থেকে নগরীসহ আশপাশের এলাকা ও সড়কগুলোতে হাজার হাজার নেতাকর্মী এবং সমর্থক অবস্থান নিয়েছেন। টাউন হল মাঠ ছাড়াও ঈদগাহ ও আশপাশের সড়কে অবস্থান করছেন নেতাকর্মীরা। টাউন হলের পশ্চিম পাশে কাপড় ও ত্রিপল বিছিয়ে রাত কাটান জেলা ও উপজেলা থেকে আসা কর্মীরা। গানে গানে আর আনন্দ উল্লাসে মাঠে দিন-রাত অতিবাহিত করেছেন হাজার হাজার নেতাকর্মী। সেখানেই তারা খাওয়া-দাওয়া সেরেছেন। প্যাকেট খাবার সরবরাহ করা হয়েছে তাদের জন্য।

এর আগে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনাসহ সাতটি বিভাগীয় গণসমাবেশ করেছে বিএনপি। ঢাকায় আগামী ১০ ডিসেম্বর সমাবেশের আগে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করবেন তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com