শনিবার, ০৪ Jul ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

বাংলাদেশ হাতছাড়া হওয়া ছিল রাজনৈতিক ব্যর্থতা: বিদায়ী পাক সেনাপ্রধান

১৯৭১ সালে বাংলাদেশ হাতছাড়া হওয়া সামরিক নয়, পাকিস্তানের রাজনৈতিক ব্যর্থতা ছিল বলে মন্তব্য করেছেন দেশটির বিদায়ী সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া। বুধবার রাওয়ালপিন্ডিতে দেশটির সশস্ত্রবাহিনীর জেনারেল হেডকোয়ার্টার্সে এক অনুষ্ঠানে বিদায়ী ভাষণে তিনি এ মন্তব্য করেন।

পাকিস্তানের গণমাধ্যম ডনের খবরে বলা হয়, পাকিস্তান ভেঙে যাওয়ার জন্য রাজনৈতিক ব্যর্থতাকে দায়ী করে তিনি বলেন, ‘আমি একটা তথ্য সংশোধন করে দিতে চাই। প্রথমত, পূর্ব পাকিস্তান (বাংলাদেশ) হাতছাড়া হওয়া সামরিক নয়, ছিল রাজনৈতিক ব্যর্থতা। এই বিষয়টি বেশিরভাগ মানুষ এড়িয়ে যান।’

পাকিস্তানের বিদায়ী সেনাপ্রধান দাবি করেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে চার লাখের বেশি সেনাদের বিপক্ষে সরাসরি যুদ্ধ করেছে মাত্র ৩৪ হাজার পাকিস্তানি সেনা। বাকি সেনারা সে সময় সরকারের বিভিন্ন বিভাগে কর্মরত ছিল।’

জাতি এই ত্যাগকে এখনও সঠিক সম্মান জানাতে পারেনি বলে অভিযোগ করেন তিনি।

আগামী সপ্তাহে অবসরে যাচ্ছেন জেনারেল বাজওয়া। দায়িত্ব হস্তান্তরের আগে সেনাপ্রধান হিসেবে সম্ভবত এটিই জনসমক্ষে তার শেষ বক্তৃতা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com