রবিবার, ২৮ Jun ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ভারতীয় সেনাবাহিনীকে বিদ্রূপ করে টুইট করায় বিতর্কের মুখে পড়েছেন অভিনেত্রী রিচা চাড্ডা। একের পর এক সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন তিনি। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে রিচা চাড্ডার আসন্ন সিনেমা ‘ফুকরে ৩’ বয়কট করার আহ্বান জানিয়েছেন অনেকে। যদিও অভিনেত্রী নিজের সেই বিতর্কিত টুইটের জন্য ক্ষমা চেয়েছিলেন।