শনিবার, ০৪ Jul ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

বাস থেকে ৬৩৭ ভরি স্বর্ণ উদ্ধার, তিন ভারতীয়সহ আটক ১২

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের বাবুবাজার ব্রিজে দর্শনাগামী দুটি যাত্রীবাহী বাস থেকে ৬৩৭ ভরি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা বিভাগ। এ সময় ৩ ভারতীয় নাগরিকসহ ১২ জনকে আটক করে তারা। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা শুক্রবার গভীর রাতে পূর্বাশা ও রয়েল পরিবহনের দুটি এসি বাস থেকে এসব স্বর্ণ উদ্ধার করে। বাস দুটি ঢাকার মাজার রোড হতে বাবুবাজার ব্রীজ হয়ে দর্শনা যাচ্ছিলো।

গাড়ি দুইটির বিষয়ে নিশ্চিত হয়ে তাৎক্ষনিক উপস্থিত দক্ষিণ কেরাণীগঞ্জ থানা পুলিশ টিমের সহযোগিতায় গোয়েন্দা দলটি দুইভাগে বিভক্ত হয়ে বাস দুটির ভিতরে উঠে বিভিন্ন স্থান ও যাত্রীদের তল্লাশী করে।

এসময় ১২ জন যাত্রীর মধ্যে ৫ জনের রেক্টাম এবং ৭ জনের লাগেজের হ্যান্ডলবার, মানি ব্যাগ, কাঁধ ব্যাগ এর বিভিন্ন অংশে বিশেষভাবে লুকায়িত অবস্থায় মোট ৬৩৭ দশমিক ১৭ ভরি স্বর্ণ উদ্ধার করে কাস্টম গোয়েন্দা।

আটক যাত্রীরা হলেন- রাহাত খান, মোহসিন আল মাহমুদ, কাজী মামুন ও সৈয়দ আমীর হোসেন, শামীম, মামুন, বশির আহমেদ কামাল, মামুন সরকার, আতিকুর রহমান মীনা এবং ভারতীয় তিনজন নাগরিক নবী হুসাইন, শাহাজাদা ও মোহাম্মদ ইমরান ।

আটকৃতদের বিরুদ্ধে কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ আইনে বিভাগীয় মামলা ও একই সাথে ফৌজদারী মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com