বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আ. লীগের একার পক্ষে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়: কাদের

আওয়ামী লীগের একার পক্ষে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্র বিকাশে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন।

রোববার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের প্রতিষ্ঠানিক রূপ সময়ের ব্যাপার, যা আওয়ামী লীগের একার পক্ষে সম্ভব নয়। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রাণ। বিএনপির উচিত তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন বাদ দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা।

তিনি বলেন, দেশে প্রথম স্বৈরাচার সরকার পতনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন শেখ হাসিনা। বিএনপি সরকার পতনের আন্দোলন দিবাস্বপ্ন ছাড়া কিছু নয়। তাদের এই স্বপ্ন কর্পূরের মতো উবে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com