রবিবার, ২৮ Jun ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
আমেরিকান গায়িকা এবং অভিনেত্রী আইরিন কারা মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। ১৯৮০ সালের ‘ফেম’ চলচ্চিত্রে টাইটেল ট্র্যাকের জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিলেন গায়িকা। সেই সাথে ‘ফ্ল্যাশড্যান্স… হোয়াট এ ফিলিং’ সহ বেশ কিছু জনপ্রিয় গানের লেখক ও গায়িকা হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন।
গায়িকা হিসেবে সাফল্য পাওয়ার পর ক্লিন্ট ইস্টউড এবং টাটুম ও’নিলের বিপরীতে চলচ্চিত্রে অভিনয়ও করেন আইরিন কারা। অভিনয়ের জন্য ১৯৮১ সালে গোল্ডেন গ্লোব পুরস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন কারা।